1. admin@weeklyprekkhapot.com : admin :
জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৭ বার পঠিত

ঢাকা, ২৪ জুন ২০২৫ (দৈরাস):
আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা মঙ্গলবার (২৪ জুন) বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১০ম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা বলেন, নির্বাচন করতে যতো ধরনের সাহায্য সহযোগিতা দরকার হয় সরকারের পক্ষ থেকে সেটা নির্বাচন কমিশনকে দেয়া হবে। নির্বাচন কমিশন জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেবে- এটাই সবার প্রত্যাশা। আর একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাই সর্বাগ্রে।

তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কেবল আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না। যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের ওপরও কিন্তু নির্ভর করে। সকলের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টায় আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো বলে আশা করছি।

জাতীয় নির্বাচন নিয়ে আর কি আলোচনা হয়েছে- এ সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ভালো রাখা যায়-এটা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আজকের এ সভায় মোটামুটি সব বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তারা আগামী জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার নিশ্চয়তা দিয়েছেন। এ ব্যাপারে তারা সজাগ ও প্রস্তুত রয়েছেন। উপদেষ্টা এসময় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আগামী সভাগুলোতে এ সংক্রান্ত একটি এজেন্ডা থাকবে বলেও জানান।

বাংলাদেশ আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, গতকাল (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সবাই যেমন আশা করেছিলো তারা তেমন জমায়েত হতে পারেনি। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।

সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্তার ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স আগের চেয়ে অনেক কমে আসছে।

সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park