1. admin@weeklyprekkhapot.com : admin :
শান্তর রেকর্ড গড়া ম্যাচে ড্র করল বাংলাদেশ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শান্তর রেকর্ড গড়া ম্যাচে ড্র করল বাংলাদেশ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩০ বার পঠিত

ঢাকা, ২১ জুন ২০২৫ (দৈরাস):
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে রেকর্ড ম্যাচে ড্র করল বাংলাদেশ ও শ্রীলংকা। টেস্টের দুই ইনিংসে ১৪৮ ও অপরাজিত ১২৫ রান করে ইতিহাস গড়েন শান্ত। তবে অ্যাঞ্জেলো ম্যাথুজের বিদায়ী টেস্টকে স্মরনীয় করে রাখতে পারল না শ্রীলংকা। ড্র’র স্বাদ নিয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করলেন ১১৯ ম্যাচে ৮২১৪ রান করা ম্যাথুজ।

ম্যাচের প্রথম দুই ইনিংসে বাংলাদেশ ৪৯৫ ও ৬ উইকেটে ২৮৫ এবং শ্রীলংকা ৪৮৫ ও ৪ উইকেটে ৭২ রান করে। এই ম্যাচ ড্র হওয়ায়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের শুরুতেই পয়েন্ট পেল বাংলাদেশ ও শ্রীলংকা। সমান ৪ করে পয়েন্ট এবং শতকরা ৩৩.৩৩ পয়েন্ট নামের পাশে তুলল দু’দল।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান করেছিল বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ১৮৭ রানে এগিয়ে ছিল টাইগাররা।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৬ ও মুশফিকুর রহিম ২২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন। দিনের শুরুতে ক্যাচ দিয়ে ৬৬ রানে থাকা অবস্থায় বেঁচে যান শান্ত।

জীবন পেয়ে মুশফিকের সাথে ১০৯ রানের জুটি গড়েন শান্ত। প্রথম ইনিংসে চতুর্থ উইকেটেই ২৬৪ রান জড়ো করেছিলেন দু’জনে।

দলীয় ২৩৭ রানে রান আউটের ফাঁদে পড়ে হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় থামেন মুশফিক। ৪টি চারে ৪৯ রান করেন তিনি। প্রথম ইনিংসে ১৬৩ রান করেছিলেন মুশফিক।

মুশফিক ফেরার পর বৃষ্টিতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর ব্যাট হাতে নেমে দ্রুত ২ উইকেট হারায় বাংলাদেশ। লিটন দাস ৩ ও জাকের আলি ২ রানে আউট হন। জাকের ফেরার সময় ৯৬ রানে দাঁড়িয়ে শান্ত।

এরপর নাইম হাসানকে নিয়ে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। ৯ চারে ১৯০ বলে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। প্রথম ইনিংসে ১৪৮ রান করেছিলেন শান্ত। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। এছাড়াও বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে দু’বার এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন শান্ত।

এছাড়াও বিশ্বের ১২তম ব্যাটার হিসেবে দুই টেস্টে জোড়া সেঞ্চুরির নজির গড়েন শান্ত। তবে অধিনায়ক হিসেবে টেস্টে জোড়া সেঞ্চুরি করা ১৬তম ব্যাটার তিনি।

সেঞ্চুরির পর দ্রুত রান তুলেছেন শান্ত। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতে জয়ের জন্য ২৯৬ রানের টার্গেট পায় শ্রীলংকা।

৯টি চার ও ৩টি ছক্কায় ১৯৯ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন শান্ত। নাইম ৭ রানে অপরাজিত থাকেন। থারিন্দু রত্নায়েকে ৩ উইকেট নেন।

২৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩২ রানের সূচনা করে শ্রীলংকা। এরপর ১৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় লংকানরা। ষষ্ঠ ওভারে শ্রীলংকার ওপেনার লাহিরু উদারাকে ৯ রানে শিকার করে বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন স্পিনার তাইজুল ইসলাম।

পরের ওভারে পাথুম নিশাঙ্কাকে সাজঘরে ফেরত পাঠান স্পিনার নাইম। ২৪ রান করেন প্রথম ইনিংসে ১৮৭ রান করা নিশাঙ্কা।

৩৪ রানের ২ উইকেট পতনের পর সাবধানে খেলতে শুরু করেন দুই অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্ডিমাল ও বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুজ। ৮১ বল খেলে ১৩ রান যোগ করেন তারা। এ অবস্থায় ১ রানের ব্যবধানে তাইজুলের শিকার হন চান্ডিমাল ও ম্যাথুজ। চান্ডিমাল ৬ ও ম্যাথুজ ৮ রান করেন।

৪৮ রানে ৪ উইকেট হারিয়ে চিন্তায় পড়ে শ্রীলংকা। কিন্তু পঞ্চম উইকেটে কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ৫৩ বলে ২৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে ম্যাচটি ড্র হয়। কামিন্দু ও ডি সিলভা ১২ রান করে অপরাজিত থাকেন।

তাইজুল ২৩ রানে ৩টি ও নাইম ২৯ রানে ১ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন শান্ত।

আগামী ২৫ জুন থেকে কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park