1. admin@weeklyprekkhapot.com : admin :
১১ হাজার কিলোমিটার দূর থেকে আফ্রিকায় প্রথম সফল টেলিসার্জারি করলেন মার্কিন চিকিৎসক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

১১ হাজার কিলোমিটার দূর থেকে আফ্রিকায় প্রথম সফল টেলিসার্জারি করলেন মার্কিন চিকিৎসক

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৮ বার পঠিত

ঢাকা, ২০ জুন ২০২৫ (দৈরাস):
আফ্রিকার ইতিহাসে প্রথমবারের মতো দূর নিয়ন্ত্রিত রোবোটিক সার্জারির মাধ্যমে এক ক্যান্সার রোগীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অ্যাঙ্গোলায় এই অস্ত্রোপচারের সময় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে চিকিৎসক রোবট পরিচালনা করেছেন—যা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দূরতম টেলিসার্জারি হিসেবেও রেকর্ড গড়েছে।

লুয়ান্ডা থেকে এএফপি জানায়, গত ১৪ জুন, অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় ৬৭ বছর বয়সী ফার্নান্দো দা সিলভার প্রোস্টেট ক্যান্সার অপসারণে (প্রোস্টেটেকটমি) এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। এটি আংশিক বা পূর্ণ প্রোস্টেট গ্রন্থি অপসারণের পদ্ধতি।

এই অত্যাধুনিক অপারেশনটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অ্যাডভেন্টহেলথ হাসপাতালের গ্লোবাল রোবোটিক্স ইনস্টিটিউটের মেডিকেল ডিরেক্টর ড. বিপুল প্যাটেল।

‘অ্যাঙ্গোলার কার্ডিনাল ডোম আলেক্সান্দ্রে দো নাসিমেন্তো কমপ্লেক্স হাসপাতাল (সিএইচডিসি) জানায়, ‘এটাই অ্যাঙ্গোলা তথা আফ্রিকা মহাদেশে সম্পন্ন হওয়া প্রথম রোবোটিক টেলিসার্জারি।’

অস্ত্রোপচারের সময় অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন সার্জন, অ্যানেস্থেটিস্ট, নার্স, প্রকৌশলী এবং ড. প্যাটেলের একজন সহকারী—যারা সরাসরি চিকিৎসার দায়িত্বে ছিলেন।

হাসপাতালের পরিচালক কার্লোস আলবার্তো মাসেকা বলেন, ‘অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে।’

তিনি জানান, তিন দিন পরই রোগী ফার্নান্দো সুস্থ হয়ে বাসায় ফিরে যান।

বিশ্ব ক্যান্সার পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, সাব-সাহারান আফ্রিকায় পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যান্সার মৃত্যুর প্রধান কারণ।

অ্যাঙ্গোলাসহ আফ্রিকার বহু দেশেরই এখনো প্রাথমিক রোগ নির্ণয় এবং বিশেষায়িত সার্জারির ক্ষেত্রে সীমিত সুযোগ রয়েছে।

এই টেলিসার্জারিকে ‘একটি বৈপ্লবিক অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছেন ড. প্যাটেল। তিনি বলেন, ‘এটি শুধু প্রযুক্তিগত নয়, বরং বৈশ্বিক স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠার পথেও এক বিশাল পদক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের টেলিসার্জারি দূরবর্তী ও সুবিধাবঞ্চিত অঞ্চলগুলোর জন্য উচ্চমানের চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক মানবিক বিপ্লবের সূচনা করেছে।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park