1. admin@weeklyprekkhapot.com : admin :
ইসরাইল-ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে আগ্রহী পুতিন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ইসরাইল-ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে আগ্রহী পুতিন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৮ বার পঠিত

ঢাকা, ১৮ জুন ২০২৫ (দৈরাস):
ইউক্রেন-রাশিয়ার তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে তুলে ধরার নতুন সুযোগ হিসেবে ইসরাইল ও ইরানের চলমান সংঘাতকে কাজে লাগাতে চাচ্ছেন।

রুশ প্রেসিডেন্ট পুতিন নিজেকে এই সংঘাতে একজন সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছেন। তবে বিশেষজ্ঞদের মতে, ইরানের সঙ্গে মস্কোর ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধের কারণে পুতিন কতটা নিরপেক্ষ ভূমিকা রাখতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে।

ইউক্রেনে হামলা ও গাজা যুদ্ধ নিয়ে মস্কোর সঙ্গে ইসরাইলের ঐতিহ্যগতভাবে ভালো সম্পর্ক টানাপড়েনে পড়েছে।
রাশিয়ায় জন্ম নেওয়া বড় একটি জনগোষ্ঠী ইসরাইলে বসবাস করছে। অন্যদিকে, রাশিয়া ইরানের সঙ্গে সামরিক সম্পর্ক আরও গভীর করেছে।

গত শুক্রবার ইরানে ইসরাইলের হামলার নিন্দা জানাতে দেরি করেনি মস্কো। পুতিন তৎক্ষণাৎ ফোন করেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে মধ্যস্থতা করার প্রস্তাব দেন।

কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর বিশ্লেষক নিকোল গ্রাজিউস্কি বলেন, নিজেকে একটি অপরিহার্য মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করে মস্কো কূটনৈতিকভাবে পুনরায় প্রাসঙ্গিকতা অর্জনের চেষ্টা করছে, যদিও ইউরোপে তারা এখন অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

তিনি বলেন, তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা থাকায় রাশিয়া চাচ্ছে না ইরানে কোনো সরকার পরিবর্তন হোক। বিশেষত যদি সেটা পশ্চিমাপন্থী সরকার হয়।

চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় সামরিক সহযোগিতা আরও জোরদার হয়েছে। ইউক্রেন ও তার মিত্ররা দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন ও স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ করে আসছে।

ফ্রান্সের ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল রিলেশনস-এর গবেষক তাতিয়ানা কাস্তুয়েভা-জাঁ বলেন, সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব হ্রাস পায়। এখন তারা আবার সেই প্রভাব ফিরিয়ে আনতে চাচ্ছে।

ক্রিমিয়া দখলের পর আরোপিত নিষেধাজ্ঞার মুখে রাশিয়া সিরিয়ায় আসাদকে সমর্থন ও ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ইরানের পক্ষে ভূমিকা রেখে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। কিন্তু এবার ইরানের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব পুতিনের মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণকে প্রশ্নবিদ্ধ করে তুলছে।

রুশ বিশ্লেষক কনস্টান্টিন কালাচেভ বলেন, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে হলে কোনো পক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট হওয়া চলবে না। রাশিয়া যেহেতু ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, তাই ইউরোপ বা ইসরাইলে তাদের মধ্যস্থতা গ্রহণযোগ্যতা পাবে না।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ পুতিনের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, যে দেশ জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে কয়েক বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেই দেশ কীভাবে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতে পারে, আমি তা মেনে নিতে পারি না।

মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিনের প্রস্তাবে ইসরাইলের পক্ষ থেকে ‘মধ্যস্থতার কোনো আগ্রহ বা শান্তিপূর্ণ সমাধানে অগ্রসর হওয়ার মনোভাব’ লক্ষ্য করা যাচ্ছে না।

এমন পরিস্থিতিতে পুতিনের মধ্যস্থতার সম্ভাব্য ভূমিকা নিয়ে উদ্বিগ্ন নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, পুতিনের মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাব তিনি সমর্থন করেন।

ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ভালো করতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনার নতুন ক্ষেত্র খুঁজছে রাশিয়া। তাতিয়ানা কাস্তুয়েভা-জাঁ বলেন, ইউক্রেন ইস্যুর বাইরেও রাশিয়া ট্রাম্পকে প্রভাবিত করার চেষ্টা করছে।

গত শুক্রবার ইসরাইল ইরানে হামলা শুরুর আগেই পুতিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে সহায়তা করার প্রস্তাব দেন।

কিন্তু অনেক বিশ্লেষকের মতে, ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধ ও আগ্রাসনের প্রেক্ষাপটে পুতিনের ‘শান্তি প্রস্তাব’ বিশ্ববাসীর কাছে উদ্বেগের বিষয়।

দ্য ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক আন্না বর্শচেভস্কায়া বলেন, এই মুহূর্তে পুতিনকে শান্তির মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করা মানে হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় ভূখণ্ডে সবচেয়ে বড় আগ্রাসন চালানো একটি দেশকে আবারও অপরিহার্য পরাশক্তি হিসেবে বৈধতা দেওয়া।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park