1. admin@weeklyprekkhapot.com : admin :
২০২৬ নারী টি-২০ বিশ্বকাপের সূচী প্রকাশ, একই গ্রুপে ভারত-পাকিস্তান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

২০২৬ নারী টি-২০ বিশ্বকাপের সূচী প্রকাশ, একই গ্রুপে ভারত-পাকিস্তান

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৩ বার পঠিত

ঢাকা, ১৮ জুন ২০২৫ (দৈরাস):
আগামী বছর ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে টি-২০ নারী বিশ্বকাপ। এক বছর আগেই সেই বিশ্বকাপের সূচী আজ ঘোষনা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গ্রুপ-১’এ আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানের সাথে বাছাইপর্ব থেকে উঠে আসা দুটি দল। আর গ্রুপ-২’এ আছে স্বাগতিক ইংল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও বাছাইপর্বের দুটি দল।

সেমিফাইনাল দুটি ওভালে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ঐতিহাসিক লর্ডসে।

২৪ দিনে ৩৩টি ম্যাচ ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালে ১০টি দল অংশ নিয়েছিল। এবারের আসরে দুটি দল বেড়েছে।

ওভাল ও লর্ডস ছাড়াও ওল্ড ট্র্যাফোর্ড, হেডিংলি, সাউদাম্পটন, ব্রিস্টল ও এজবাস্টনে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় ১০.৩০ মিনিট, ২.৩০ মিনিট ও ৬.৩০ মিনিটে প্রতিদিন ম্যাচ শুরু হবে।

১২ জুন এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলংকা। গত আসরের সেমিফাইনালের দুই দল নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ১৩ জুন সাউদাম্পটনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে। একইদিন ম্যানচেস্টারে গত আসরের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে অস্ট্রেলিয়া। ১৪ জুন এজবাস্টনে চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে।

গ্রুপ-১’র অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচগুলো হলো ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (২১ জুন, ম্যানচেস্টার), অস্ট্রেলিয়া বনাম ভারত (২৮ জুন, লর্ডস), পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা (১৭ জুন, এজবাস্টন), পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (২৩ জুন, হেডিংলি)।

গ্রুপ-২’এর ম্যাচগুলো হলো ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ (২৪ জুন, লর্ডস), ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (২৭ জুন, ওভাল), শ্রীলংকা বনাম নিউজিল্যান্ড (১৬ জুন, সাউদাম্পটন), শ্রীলংকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (২১ জুন, ব্রিস্টল)।

এছাড়া প্রতিটি দলের বাছাইপর্বের দলগুলোর বিপক্ষে ম্যাচ রয়েছে।

প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উন্নীত হবে। আগামী ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল ও ৫ জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে ফাইনাল।

স্বাগতিক ইংল্যান্ডের সাথে ২০২৪ বিশ্বকাপের শীর্ষ পাঁচ দল (অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ) সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। গত বছর ২১ অক্টোবর পর্যন্ত আইসিসি টি২০ নারী র‌্যাঙ্কিং টেবিলের এরপরের দুই দল হিসেবে পাকিস্তান ও শ্রীলংকা খেলতে এসেছে।

আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য বাছাইপর্ব থেকে বাকি চারটি দল বিশ্বকাপের মূল মঞ্চে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেপাল ও থাইল্যান্ড ইতোমধ্যেই ১০ দলের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ইউরোপ, আফ্রিকা ও পূর্ব এশিয়া-প্যাসিফিক থেকে এখনো বাছাইপর্বের দল চূড়ান্ত হয়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park