1. admin@weeklyprekkhapot.com : admin :
তাণ্ডব সিনেমা পাইরেসি : তিন আসামি দুইদিনের রিমান্ডে - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

তাণ্ডব সিনেমা পাইরেসি : তিন আসামি দুইদিনের রিমান্ডে

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৪ বার পঠিত

ঢাকা, ১৮ জুন ২০২৫ (দৈরাস):
ঈদুল আযহায় মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমা পাইরেসির অভিযোগে দায়ের করা মামলায় ইউটিউবার টিপু সুলতানসহ তিন জনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।

রিমান্ডে নেয়া অন্য দুই আসামি হলেন- একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর ও হল অপারেটর সাজেদুল ইসলাম।

পুলিশ বুধবার (১৮ জুন) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে এ মামলায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

অপর দিকে আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল এবং জামিনের জন্য আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, আসামি টিপু সুলতান ‘তাণ্ডব’ সিনেমাটি পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি কপি ছড়িয়ে দেন। পরে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া ওরফে শাহরিয়ার শাকিল গত ১৬ জুন রাজধানীর বনানী থানায় কপিরাইট আইনে একটি মামলা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park