1. admin@weeklyprekkhapot.com : admin :
এশিয়া কাপ আরচ্যারীর ফাইনালে আলিফ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

এশিয়া কাপ আরচ্যারীর ফাইনালে আলিফ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৯ বার পঠিত

ঢাকা, ১৭ জুন ২০২৫ (দৈরাস):
সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-২’ এর রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ফাইনালে উঠেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ।

মঙ্গলবার (১৭ জুন) সকালে অনুষ্ঠিত এলিমিনেশন রাউন্ডে ১/৮ পর্বে আলিফ ৬-৪ সেটে মালয়েশিয়ার ‘বুস্তামিন মুহাম্মদ শাফিককে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন। কোয়ার্টার ফাইনালে আলিফ ৭-৩ সেটে চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হন। সেমিফাইনালে আলিফ ৭-৩ সেটে চাইনিজ তাইপের ‘চেন পিন-আনকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছেন।

কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে কোয়ার্টার ফাইনাল খেলায় বাংলাদেশের হিমু বাছাড় ১৪৫-১৪৪ স্কোরের ব্যবধানে ভারতের থিরুমুরু গণেশ মনি রত্নমকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হন। শেষ চারের লড়াইয়ে হিমু বাছাড় ১৪৩-১৪৭ স্কোরের ব্যবধানে ভারতের দালাল কুশলের কাছে পরাজিত হন।

কম্পাউন্ড মহিলা একক ইভেন্টের ১/৮ খেলায় বাংলাদেশের পুস্পিতা জামান ১৩৪-১৪৬ স্কোরে ভারতের ঠোকাল তানিস্কা নীলকুমার এর নিকট পরাজিত হন।

আগামীকাল সিঙ্গাপুর সময় সকাল ৯টা হতে এলিমিনেশন রাউন্ডের দলগত ইভেন্টের খেলা শুরু হবে।

আগামী ২০ জুন আব্দুর রহমান আলিফ এবং জাপানের মিয়াতা গাকুতো এর মধ্যে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ পদকের ম্যাচ অনুষ্ঠিত হবে।

এছাড়া কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে হিমু বাছাড় এবং ভারতের চেচি শচীন এর মধ্যে ব্রোঞ্জ মেডেল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park