1. admin@weeklyprekkhapot.com : admin :
সাইবার অপরাধ তদন্তে সক্ষমতা বৃদ্ধিতে সিটিটিসির তিনদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

সাইবার অপরাধ তদন্তে সক্ষমতা বৃদ্ধিতে সিটিটিসির তিনদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঢাকা, ১৭ জুন ২০২৫ (দৈরাস):
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উদ্যোগে সাইবার অপরাধ তদন্ত ও সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিন ব্যাপী তিনটি কর্মশালার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকালে সিটিটিসির কনফারেন্স রুমে এ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়। সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো: মাসুদ করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: শাহজাহান হোসেন, পিপিএম সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) বলেন, এই কর্মশালাগুলোর মাধ্যমে অর্জিত জ্ঞান ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অপরাধ তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৭ জুন ২০২৫ খ্রি. হতে ১৯ জুন ২০২৫ খ্রি. অনুষ্ঠিত কর্মশালাগুলোর বিষয়বস্তুর মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কৌশল, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও প্রক্রিয়াকরণের প্রাথমিক পদক্ষেপ এবং আর্থিক লেনদেন ও আইপি ট্রেইল তদন্তের কৌশল।
কর্মশালায় ডিএমপির আইএডি ডিভিশন, ডিবি-সাইবার ডিভিশন এবং উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের প্রতিনিধিসহ কনস্টেবল থেকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার প্রায় ৪০ জন পুলিশ সদস্য ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

সিটিটিসির এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক তদন্ত কৌশল এবং ডিজিটাল প্রমাণ ব্যবস্থাপনার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন। সাইবার অপরাধের হুমকি মোকাবিলায় ডিএমপির পুলিশ সদস্যদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park