মুন্সিগঞ্জ, ১৪ জুন ২০২৫ (দৈরাস):
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেয়াইন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সংগঠন কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ছোট শিকারপুর বটতলা এলাকায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন থানা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভুইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মমিন আলী।
এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আনসার আলী মোল্লা, থানা বিএনপি’র সাবেক সহ সভাপতি আব্দুল খালেক শিকদার, সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম, ছাত্র বিষয়ক সাবেক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ইছাপুরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।