1. admin@weeklyprekkhapot.com : admin :
পাইকগাছায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পাইকগাছায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ১৭১ বার পঠিত
পাইকগাছায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজেস্ব প্রতিনিধি:
‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি, ২০২৪ ইং) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ আরিফুজ্জামান, পাইকগাছা থানার ওসি মোঃ ওবাইদুর রহমান, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, উপাধ্যক্ষ মিহির বরন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, উপজেলা সহকারি প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ দে।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার ২০টি বিভিন্ন ধরনের স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park