1. admin@weeklyprekkhapot.com : admin :
ময়মনসিংহে মাজারের পাশ থেকে ‘অপ্রকৃতিস্থ’ অবস্থায় অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ময়মনসিংহে মাজারের পাশ থেকে ‘অপ্রকৃতিস্থ’ অবস্থায় অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৭১ বার পঠিত

ময়মনসিংহ, ১২ জুন ২০২৫ (প্রেক্ষাপট):
প্রখ্যাত নাট্য ও চলচ্চিত্র অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি মাজারের পাশ থেকে ‘অপ্রকৃতিস্থ অবস্থায়’ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবির সূত্র ধরে গফরগাঁওয়ের পাগলা থানার পুলিশ তাকে উপজেলার মুখী শাহ্ মিসকিন মাজার এলাকা থেকে উদ্ধার করে।

ছবিতে দেখা যায়, সমু চৌধুরী গামছা পরা অবস্থায় একটি গাব গাছের নিচে পাটির ওপর শুয়ে আছেন।

তার পাশে একটি পানির বোতল ও মাথার কাছে একটি কাপড়ের পুতুল রাখা রয়েছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, স্থানীয় যুবক মামুন প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি পুলিশের নজরে আসার পর তারা সমু চৌধুরীকে উদ্ধার করে।

তবে অভিনেতা সমু চৌধুরী মাজার ছেড়ে থানায় বা অন্য কোথাও যেতে রাজি নন। তিনি মানসিকভাবে অস্থির এবং তাকে কিছু জিজ্ঞেস করলেই উত্তেজিত হয়ে পড়ছেন বলে জানান ওসি।

ওসি জানান, সমু চৌধুরীর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা ঢাকায় অবস্থান করছিলেন এবং সংবাদ পেয়ে এখন গফরগাঁওয়ে আসছেন। পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নিয়ে যাবেন বলে জানিয়েছেন। সমু চৌধুরী কীভাবে ও কখন মাজারে পৌঁছেছেন, তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, নাটক ও চলচ্চিত্রে সমান জনপ্রিয় সমু চৌধুরী। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক হয়।

এরপর তিনি ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ অনেক ছবিতে অভিনয় করেছেন ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park