1. admin@weeklyprekkhapot.com : admin :
যশোরের সাতক্ষীরা থেকে ২টি তক্ষক ও মেছো বিড়াল উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

যশোরের সাতক্ষীরা থেকে ২টি তক্ষক ও মেছো বিড়াল উদ্ধার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৩৬ বার পঠিত

সাতক্ষীরা (যশোর), ১০ জুন ২০২৫ (দৈরাস):
যশোর সামাজিক বন বিভাগের আওতাধীন সাতক্ষীরা সদর উপজেলার তালতলা নামক স্থান থেকে পুলিশ একটি তক্ষক উদ্ধার করেছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির কাছ থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।

এছাড়া, বন বিভাগের সোর্সের মাধ্যমে আরও একটি তক্ষক এবং আসামীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আগামীকাল থানায় একটি মামলা দায়ের করা হবে।

এছাড়া, একই দিনে যশোর সামাজিক বন বিভাগের আওতাধীন শার্শা উপজেলার বুজতলা গ্রামের রাস্তা সংলগ্ন আম বাগান থেকে একটি অসুস্থ মেছো বিড়াল উদ্ধার করা হয়।

উদ্ধার করা বিড়ালটি শার্শা এসএফএনটিসি হাসপাতালে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে বিড়ালটি কিছুটা সুস্থ হয়ে নিজে অল্প হাটাচলা করতে পারছে। দ্রুত সুস্থ হলে তাকে তার বাসস্থানের কাছাকাছি ছেড়ে দেওয়া হবে।

এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং বন্যপ্রাণী সুরক্ষায় বন অধিদপ্তরের চলমান প্রয়াস অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park