1. admin@weeklyprekkhapot.com : admin :
বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে দায়িত্বশীল সাংবাদিকতা বিষয়ে মতবিনিময় সভা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে দায়িত্বশীল সাংবাদিকতা বিষয়ে মতবিনিময় সভা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৯ বার পঠিত

ঢাকা, ০২ জুন ২০২৫ (দৈরাস):
একবিংশ শতাব্দীতে অবাধ তথ্য প্রবাহের যুগে এসে সংবাদপত্র, সংবাদ সংস্থা ছাড়াও ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, সোস্যাল মিডিয়ার কার্যক্রম বৃদ্ধিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণ, অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং সাংবাদিকদের স্বার্থ ও অধিকার নিশ্চিতকরণ আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।

এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।

সোমবার (০২ ‍জুন) সকাল সাড়ে এগারোটায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত প্রেস কাউন্সিল সভাকক্ষে প্রেস কাউন্সিলকে কার্যকর ও শক্তিশালী গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করার জন্য এসকল দপ্তর ও সংস্থার প্রধান ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান জাস্টিস একেএম আব্দুল হাকিম।

জাস্টিস একেএম আব্দুল হাকিমের সভাপতিত্বে এ সভায় আরো উপস্থিত ছিলেন- চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর গবেষণা কর্মকর্তা রুহুল কবির।

সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, মানোন্নয়ন ও মান সংরক্ষণ এবং সাংবাদিকদের স্বার্থ ও অধিকার নিশ্চিতকরণে প্রেস কাউন্সিলের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর সংস্থাসমূহের সমন্বিত কার্যক্রম গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণ এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধে বিভিন্ন সুপারিশও দেন।

সেইসঙ্গে, নিজেদের বক্তব্যে প্রেস কাউন্সিলকে কার্যকর ও শক্তিশালী গণমাধ্যম-বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park