1. admin@weeklyprekkhapot.com : admin :
এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে ঢাকায় হামজা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে ঢাকায় হামজা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৮ বার পঠিত

ঢাকা, ০২ জুন ২০২৫ (দৈরাস):
আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে জাতীয় দলে যোগ দিতে সোমবার (০২ জুন) সকালে ঢাকায় পৌঁছেছেন ইংলিশ লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরি।

সকালে ঢাকায় নেমে কয়েক ঘন্টা হোটেলে বিশ্রাম নিয়ে বিকেল পাঁচটায় জাতীয় স্টেডিয়ামে দলের সাথে অনুশীলনে নেমেছেন হামজা।

ঢাকায় এটি হামজার প্রথম অনুশীলন। কোচ হেভিয়ের কাবরেরা গতকাল থেকে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন। গতকালকের মত আজও ক্লোজ ডোর অনুশীলন করেছে বাংলাদেশ।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। ঘরের মাঠে বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন এই ইংলিশ ফুটবলার। দলে তার অন্তর্ভুক্তি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দিবে।

ঘরের মাঠে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে এই তারকা ফুটবলারের খেলা দেখার সুযোগ পাবেন দেশের ফুটবল প্রেমিরা।

এর আগে, গত মার্চে শিলংয়ে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। ঐ ম্যাচটি গোলশূন্য ভাবে শেষ হয়েছিল। ঐ ম্যাচে নিজের সেরা পারফরমেন্স দিয়ে নজর কেড়েছিলেন এই তারকা মিডফিল্ডার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park