ঢাকা, ০১ জুন ২০২৫ (দৈরাস):
রাজধানীর কোতয়ালী থানা এলাকার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় রোববার (০১ জুন) ছিনতাই প্রতিরোধ ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, অপহরণ মামলার আসামীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ (পনের) জন আসামীকে গ্রেফতার করেছে ডিএমপি’র কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- ০১। আমানুল্লাহ (প্রকাশ) আমান (৬০) (মাদক মামলায় গ্রেফতারকৃত), ০২। মোঃ শাকিল উদ্দিন (৩০) (মাদক মামলায় গ্রেফতারকৃত), ০৩। মোঃ মুন্না মিয়া (২৯) (মাদক মামলায় গ্রেফতারকৃত), ০৪। মোঃ গাজী ইয়ামিন (৪৫) (মাদক মামলায় গ্রেফতারকৃত), ০৫। আপন (৩২) (মাদক মামলায় গ্রেফতারকৃত), ০৬। রবিউল (২৮) (মাদক মামলায় গ্রেফতারকৃত), ০৭। মাসুম পারভেজ (৪০) (মাদক মামলায় গ্রেফতারকৃত), ০৮। মোঃ সাখাওয়াত হোসেন @ শুভ আহমেদ (৩০) (মাদক মামলায় গ্রেফতারকৃত), ০৯। মোঃ তায়েব (২১) (মাদক মামলায় গ্রেফতারকৃত), ১০। মোঃ আমিন বেপারী (২০) (মাদক মামলায় গ্রেফতারকৃত), ১১। শান্ত (১৯) (মাদক মামলায় গ্রেফতারকৃত), ১২। মোঃ নুরুল ইসলাম @ কাদির (৫৫) (মাদক মামলায় গ্রেফতারকৃত), ১৩। মো: রায়হান ফেরদৌস রনি(৪২) (অপহরণ মামলায় গ্রেফতারকৃত), ১৪। মো: রাশেদুল আলম(৪৮) (অপহরণ মামলায় গ্রেফতারকৃত), ১৫। মো: নিজাম উদ্দিন(৪০) (অপহরণ মামলায় গ্রেফতারকৃত)।
কোতয়ালী থানা এলাকায় ছিনতাই, অপহরণ, মাদকসহ অন্যান্য অপরাধ নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে ‘দৈনিক রাষ্ট্রীয় সংবাদ’কে জানান কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন শিকদার।