1. admin@weeklyprekkhapot.com : admin :
এমপি মহিউদ্দিন আহম্মেদকে গণসংবর্ধনা দিল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

এমপি মহিউদ্দিন আহম্মেদকে গণসংবর্ধনা দিল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন

মো: হাবিবুর রহমান:
  • আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ১৪২ বার পঠিত
এমপি মহিউদ্দিন আহম্মেদকে গণসংবর্ধনা দিল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন

মোঃ হাবিবুর রহমান:
মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদকে গণসংবর্ধনা দিয়েছে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (২৭ জানুয়ারি, ২০২৪ ইং) বিকাল সাড়ে ৪টায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান।
উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম, সোহানা তাহামিনা, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আওলাদ হোসেন মৃধা, ম্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক, জেলা পরিষদ সদস্য মাহবুব উল্লাহ কিসমতসহ আরো অনেকে।
এছাড়া সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park