1. admin@weeklyprekkhapot.com : admin :
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ‘ক্রীড়া প্রশাসক কোর্স’ অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ‘ক্রীড়া প্রশাসক কোর্স’ অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩০ বার পঠিত

ঢাকা, ২৮ মে ২০২৫ (দৈরাস):
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থাপনায় এবং আর্ন্তজাতিক অলিম্পিক কমিটির (আইওসি) অলিম্পিক সলিডারিটির পৃষ্ঠপোষকতায় ‘Sport Administors Course’ (ক্রীড়া প্রশাসক কোর্স) অনুষ্ঠিত হয়েছে।

বিওএ অডিটোরিয়ামে চারদিন ব্যপী আয়োজিত কোর্সে অলিম্পিক ও নন-অলিম্পিকভূক্ত বিভিন্ন জাতীয় ফেডারেশন, মাল্টি স্পোর্টস এসোসিয়েশন এবং পাবলিক বিশ্ববিদ্যালয় হতে মোট ২৮ জন প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করেছেন।

কোর্সে ক্রীড়া কর্মকান্ড পরিচালনায় অংশগ্রহণকারীদের দক্ষতাবৃদ্ধিসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে বিশদ আলোচনা করা হয়। কোর্সে অলিম্পিক আন্দোলন ও অলিম্পিজমের মূল্যবোধের উপরও আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীগণ কোর্স চলাকালিন নির্ধারিত বিষয়ে আলোচিত জ্ঞানের আলোকে গ্রুপ ভিত্তিক প্রেজেন্টেশন প্রদান করেন। কোর্সটি পরিচালনা করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের জাতীয় কোর্স পরিচালক আখতার হোসেন খান, মো: মোশারফ হোসেন মোল্লা, ফারুকুল ইসলাম ও কাজী মইনুজ্জামান। গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন লে. কর্নেল আহসান আজিজ (অব:) এবং ডা. ফারজানা আক্তার ভূইয়া।

সমাপনি অনুষ্ঠানে বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। সমাপনি বক্তৃতায় মহাসচিব বলেন, কোর্সে অংশ নেয়া প্রত্যেকেই যেন অর্জিত জ্ঞানকে ব্যবহারের মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে উন্নতি সাধন করেন এবং অলিম্পিক আন্দোলনকে বেগবান করতে সহায়তা করেন।

সমাপনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিওএ’র উপ-মহাসচিব এবং অলিম্পিক সলিডারিটি কমিটির কো-চেয়ারম্যান আশিকুর রহমান মিকু, বিওএ’র কোষাধ্যক্ষ অভিজিৎ সরকারসহ বিওএ’র কর্মকর্তাগণ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park