1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে সমাপ্তী হল ৩ দিনব্যাপী চলা উপজেলা ভূমি মেলা-২০২৫ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে সমাপ্তী হল ৩ দিনব্যাপী চলা উপজেলা ভূমি মেলা-২০২৫

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৭ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ২৭ মে ২০২৫ (দৈরাস):

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলাটি রোববার (২৫ মে) সকাল এগারোটায় উপজেলার ইউএনও পার্কে মেলার উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২৭ মে) বিকাল পাচটায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উক্ত মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। মেলার সমাপ্তি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সহকারী কমিশনার( ভূমি) তৌহিদুল ইসলাম বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহিনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে ভূমি মেলা সফল করার জন্য উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা ও ককর্মচারীবৃন্দ এবং সিরাজদিখান উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী কে পুরস্কৃত করা হয়, ০৩ দিনে ভূমি উন্নয়ন কর আদায়কারীদের মধ্যে সর্বোচ্চ ০৩ জন ভূমি উন্নয়ন কর আদায়কারীকে পুরষ্কার প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হয়। ০৩ দিনে সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর আাদায়কারী হিসেবে বালুচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গাজী মোক্তার হোসেন কে পুরষ্কৃত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park