1. admin@weeklyprekkhapot.com : admin :
মুন্সীগঞ্জে ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মুন্সীগঞ্জে ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মো: হাবিবুর রহমান:
  • আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ৩০৮ বার পঠিত
মুন্সীগঞ্জে ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ হাবিবুর রহমান:
মুন্সীগঞ্জের সিজদিখানে ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি, ২০২৪ ইং) উপজেলার ইউএনও পার্কে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ।
জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে
ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা আবজল হোসেন।
কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, গণপরিষদ সদস্য পরিবারের সাধারণ সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা আজমা চৌধুরী, ঢাকা ও মুন্সিগঞ্জ জজকোর্টের এডভোকেট ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক এডভোকেট শহিদুল ইসলাম, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ কলেজের প্রভাষক ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোহাম্মদ বাহাউদ্দিন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রভাষক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মো. ইজাজ খান, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোক্তার হোসেন, নারী উদ্যোক্তা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সানজিদা হায়াত দিপা প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- বাংলাদেশে সচিবালয়ের নিরাপদ খাদ্য পরিদর্শক ও ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদের।
ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল বলেন এবছর ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পেয়েছে ৫৫ জন। পুরস্কার হিসেবে কেটাগরি অনুসারে ৫ হাজার, ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকার প্রাইজবন্ড দিচ্ছি। সাথে রয়েছে সম্মাননাপত্র, ডায়েরি, সম্মাননা ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park