1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

সিরাজদীখানে শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৭ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ২৫ মে ২০২৫ (দৈরাস):

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের মালিকানা সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখানে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।

রোববার (২৫ মে) বেলা ১১টার দিকে উপজেলা ইউএনও পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার সূচনা হয়। র‌্যালিটি ইউএনও পার্ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, প্রাণিসম্পদ কর্মকর্তা শবনম সুলতানা, এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি পরিমাপ, অনলাইন ভূমিসেবা বিষয়ে সরাসরি পরামর্শসহ তাৎক্ষণিক সেবা দেওয়া হচ্ছে। এছাড়া জনসচেতনতামূলক সভায় ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ডিজিটাল সেবার গুরুত্ব তুলে ধরা হয়।

প্রধান অতিথি ইউএনও শাহিনা আক্তার তাঁর বক্তব্যে বলেন, ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার কাজ করে যাচ্ছে। উপজেলার সকল ভূমিসেবা ডিজিটাল প্ল্যাটফর্মে আনায় জনগণের ভোগান্তি কমবে।

অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মধ্যে ফলজ ও ওষধি গাছ বিতরণ করা হয়। ভূমি মন্ত্রণালয় ও ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় আয়োজিত এই মেলা আগামী দুই দিন চলবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park