1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে নিজ ঘরে হতে হাত-পা ও মুখ বাঁধা বৃদ্ধের লাশ উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

সিরাজদিখানে নিজ ঘরে হতে হাত-পা ও মুখ বাঁধা বৃদ্ধের লাশ উদ্ধার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৮ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ২১ মে ২০২৫ (দৈরাস):

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিজ বাড়ির ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আমির শেখ (৭০)।

বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার আবিরপাড়া গ্রামের দোতলা ভবনের দ্বিতীয়তলার একটি কক্ষের মেঝেতে পড়ে থাকা অবস্থায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। নিহত আমির শেখ একই গ্রামের প্রয়াত কোরবান আলী শেখের ছেলে।

নিহতের দো-তলা ভবনের নীচ-তলা ভাড়াটিয়া নাসিমা বেগম জানান, সকালে ট্যাংকিতে পানি তোলার মোটর ছাড়ার জন্য ভবন মালিক আমিরকে ডাকতে দোতালায় যান তিনি। এসময় উপড়ে উঠার সিঁড়ি সংলগ্ন একটি কক্ষের মেঝেতে আমির শেখকে পড়ে থাকতে দেখেন। তিনি ভয় পেয়ে চিৎকার করলে অন্যান্য ভাড়াটিয়ারা ছুটে আসেন। এরপর থানায় খবর দেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, ভাড়াটিয়াদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পরে বৃদ্ধের লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ভবনের দ্বিতীয় তলায় বৃদ্ধ একাই থাকতেন। তার ৪ মেয়ের সকলেই বিয়ে হয়ে গেছে। স্ত্রী ঢাকায় এক মেয়ের সঙ্গে থাকে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park