1. admin@weeklyprekkhapot.com : admin :
ফের ইইউ’র নিষেধাজ্ঞার কবলে রাশিয়া - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ফের ইইউ’র নিষেধাজ্ঞার কবলে রাশিয়া

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৭ বার পঠিত

ঢাকা, ২০ মে ২০২৫ (দৈরাস):
ইইউ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে রাশিয়ার ‘ছায়া নৌবহর’ তেলের ট্যাঙ্কারগুলোকে টার্গেট করে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মত না হওয়ায় মস্কোর জন্য আরো শাস্তির হুমকি দিয়েছে।

ব্রাসেলস থেকে এএফপি আজ এই খবর জানায়।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস এক্সে- লিখেছেন, ‘ইইউ রাশিয়ার বিরুদ্ধে তাদের ১৭তম নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে প্রায় ২শ’টি ছায়া নৌবহর জাহাজ।’

তিনি আরো বলেছেন, ‘রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের কাজ চলছে। রাশিয়া যুদ্ধ যত দীর্ঘ চালাবে, আমাদের প্রতিক্রিয়া তত কঠোর হবে।’

ক্রেমলিনের বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞাগুলো কয়েক সপ্তাহ ধরে পাইপলাইনে রয়েছে এবং গত সপ্তাহে ইইউ দেশগুলো ইতোমধ্যেই এটি অনুমোদন করেছে।

ইউক্রেনে যুদ্ধবিরতিতে পিছপা হওয়ার জন্য নেতারা মস্কোকে ‘ব্যাপক নিষেধাজ্ঞার’ হুমকি দেওয়ার পর ব্রাসেলস ইতোমধ্যেই নতুন পদক্ষেপের একটি আলোচনার টেবিলে রেখেছে।

১৭তম প্যাকেজে মস্কোর তেল রপ্তানির ক্ষমতা হ্রাস করার লক্ষ্যে রাশিয়ার ‘ছায়া নৌবহরের’ প্রায় ২শ’টি ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করা রয়েছে।

এরমধ্যে আরো কয়েক ডজন রুশ কর্মকর্তার সম্পদ জব্দ এবং ভিসা নিষেধাজ্ঞা আরোপ অন্তর্ভুক্ত ছিল।

এছাড়াও, ইইউ ব্লকে ‘হাইব্রিড আক্রমণ’-এর অভিযোগে রাশিয়াকে লক্ষ্য করে আরো ব্যবস্থা গ্রহণ করেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park