1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজধানীর গেন্ডারিয়া থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ ও বিয়ারসহ মাদক কারবারী গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজধানীর গেন্ডারিয়া থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ ও বিয়ারসহ মাদক কারবারী গ্রেফতার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৫ বার পঠিত

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ২০ মে ২০২৫ (দৈরাস):

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সূত্রাপুর সার্কেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমান ও সার্কেলের অন্যান্য স্টাফদের নিয়ে গঠিত টিম মঙ্গলবার (২০ মে) ১৫.৩০ হতে ১৬.৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৮টি ব্র্যান্ডের ১৪৫ বোতল বিদেশী মদ ও ১০৬ ক্যান বিয়ারসহ (এক) জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী মো: সজল (৩৪), সাং-৪৯ শরাফৎগঞ্জ লেন, গেন্ডারিয়া, ঢাকা এলাকার সেলিম রেজা’র ছেলে।

আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, গত ৫-৬ মাস যাবত সে এই ব্যবসা করে আসছে । উক্ত মালামাল গুলশান এলাকা থেকে সংগ্রহ করে তার বাসায় সংরক্ষণ করত। আসন্ন ঈদ উপলক্ষে খুচরা বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত বিদেশী মদ ও বিয়ার সংগ্রহ করেছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) মোতাবেক সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park