1. admin@weeklyprekkhapot.com : admin :
আইন-বিধি মেনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে : তথ্য সচিব - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আইন-বিধি মেনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে : তথ্য সচিব

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঢাকা, ২০ মে ২০২৫ (দৈরাস):
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, আইন-বিধি মেনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকারি কার্যক্রম বাস্তবায়নে আইন-বিধির যথাযথ প্রয়োগের মাধ্যমে দাপ্তরিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির কারণে যেন সরকারের বিরুদ্ধে মামলা না হয়, সে বিষয়েও সচেতন থাকতে হবে।

মঙ্গলবার (২০ মে) ঢাকার তথ্য ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল’ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় সচিব এসব কথা বলেন।

আইন মানুষের জীবনকে শৃঙ্খলিত করে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন। যে দেশে আইনের শাসন যতবেশি প্রতিষ্ঠিত, সেই দেশ তত সুন্দরভাবে পরিচালিত হয়।

তথ্য সচিব বলেন, আমাদের জীবনের সার্বিক বিষয় আইনি ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এজন্য প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় কিছু আইন সম্পর্কে ধারণা রাখা উচিত।

দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের গুরুত্ব উল্লেখ করে সচিব বলেন, দাপ্তরিক নথি উপস্থাপন ও নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আচার, নীতি, বিধি ও আইন অনুসরণের কোনো বিকল্প নেই।

সরকারি কর্মচারীদের আইন-সংক্রান্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সচিব বলেন, ভূমি ব্যবস্থাপনা আইন, সরকারি সম্পত্তি রক্ষায় করণীয়, সার্টিফিকেট মামলা প্রভৃতি বিষয়ে সরকারি কর্মচারীদের পরিষ্কার ধারণা থাকা উচিত।

তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় আরও বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা মো. মাসুদ পারভেজ ও যুগ্ম সচিব কাজী জিয়াউল বাসেত। দিনব্যাপী এই কর্মশালায় গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ৪৮ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park