1. admin@weeklyprekkhapot.com : admin :
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সিরাজদিখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সিরাজদিখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩৭ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ১০ মে ২০২৫ (দৈরাস):

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (১০ মে) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। 

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আম্বিয়া খাতুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম, মো.নাসির উদ্দিন, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহবুবুর রহমান, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল হোসেন মিয়া, রশুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা বেগম, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান শেখ, সিরাজদিখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার বণিক, ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান তালুকদার, সিরাজদিখান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান, সহকারী শিক্ষক ও  শিক্ষার্থী অভিভাবকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে সকলের সম্মিলিত প্রয়াস কামনা করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park