1. admin@weeklyprekkhapot.com : admin :
ডিএমপি'র সর্বোচ্চ নিরাপত্তায় নির্বিঘ্নে রমনা বটমূলে গানে গানে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

ডিএমপি’র সর্বোচ্চ নিরাপত্তায় নির্বিঘ্নে রমনা বটমূলে গানে গানে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৪ বার পঠিত

ঢাকা, ১৪ এপ্রিল ২০২৫ (দৈরাস):
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ নিরাপত্তায় রমনা বটমূলে গানে গানে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

সকালের সূর্য উঠার পর পরই রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণের আয়োজন। গানে গানে বাংলা ১৪৩২ সনকে বরণ করে নেয়া হয়।

ভোর সোয়া ছয়টার দিকে শুরু হয় বাংলা ১৪৩২ সালকে বরণ করে নেওয়ার ছায়ানটের ঐতিহ্যবাহী আয়োজন। ভৈরব সুরে শুরু হওয়া বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়েছে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। সকাল সাড়ে ৮ টার দিকে ছায়ানটের শিল্পীরা এবারের আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।

বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে গতকাল রাত থেকেই রমনা বটমূলের পুরো এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ইউনিফর্ম ও সাদা পেশাকে মোতায়েন ছিল ডিএমপির বিপুল সংখ্যক সদস্য। অনুষ্ঠানস্থল ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হয় এবং অনুষ্ঠানস্থলের প্রবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানস্থলসহ পুরো এলাকা সিসি ক্যামেরা, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা সহ অন্যান্য সকল নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে ডিএমপি।

উল্লেখ্য, পহেলা বৈশাখ আনন্দঘন, উৎসবমুখর ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে মহানগরীকে ২১টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park