1. admin@weeklyprekkhapot.com : admin :
বিএফডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিএফডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পঠিত

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ৮ এপ্রিল ২০২৫ (দৈরাস):

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনকে (বিএফডিসি) লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বিএফডিসি পরিদর্শন শেষে জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন।

বিএফডিসির সক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, শুটিং, এডিটিংসহ চলচ্চিত্র নির্মাণ-সংক্রান্ত সকল কাজ যেন বিএফডিসিতে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সরকার সার্বিক সহযোগিতা করবে। বিএফডিসির সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকার প্রাণকেন্দ্রে বিএফডিসির অবস্থান হওয়ায় এখানে চলচ্চিত্র নির্মাণ-সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগানোর জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। মাহফুজ আলম বলেন, বিএফডিসিতে বেশ কিছু সংকট রয়েছে। এসব সংকট সমাধানে সরকার কাজ করছে।

মতবিনিময় সভার আগে উপদেষ্টা বিএফডিসির নির্মাণাধীন কমপ্লেক্স, শুটিং ফ্লোর, এডিটিং শাখা, লাইট শাখা, কালার ল্যাব, সাউন্ড শাখা এবং পরিচালক ও শিল্পী সমিতির অফিস পরিদর্শন করেন। এসময় বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি-সহ সরকারি কর্মকর্তা ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park