1. admin@weeklyprekkhapot.com : admin :
বিশিষ্ট সমাজ সেবিকা মহীয়সী নারী হোসনে আরা হাসপাতালে চিকিৎসাধীন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

বিশিষ্ট সমাজ সেবিকা মহীয়সী নারী হোসনে আরা হাসপাতালে চিকিৎসাধীন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৯ বার পঠিত

ঢাকা, ০৭ এপ্রিল ২০২৫ (দৈরাস):
নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ে যিনি দীর্ঘ ষাট বছর ধরে অনবদ্যভাবে ধনী, গরিব, অসহায় মানুষের বিনামূল্যে সেবায় ব্রত ছিলেন। তার জন্ম ৯ জুন ১৯৩৭। ধাত্রীবিদ্যা সহ গর্ভবতী মা ও শিশুদের সুরক্ষায় ছয় দশক ধরে কাজ করেছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছেন। সেই বিশিষ্ট নারী সমাজ সেবিকা হোসনে আরা আজ ফুসফুসের সমস্যায় জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন।

এই মহীয়সী নারী রাজধানীর বাড্ডায় তার নিজ বাসায় শ্বাস জনিত সমস্যা অনুভব করলে তাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার তার নানারকম পরীক্ষা-নিরীক্ষা শেষে রিপোর্ট দেখে হাসপাতালে দ্রুত ভর্তি করাতে পরামর্শ দেন। ফুসফুসে পানি জমে যাওয়ার জন্য অক্সিজেনের লেভেল কমে যায় শ্বাস-প্রশ্বাস নিতে তার কষ্ট হচ্ছিলো। হাসপাতালে ভর্তির পর পানি বের করার জন্য একটি অপারেশন করে টিউব লাগানো হয়। এখন শ্বাস-প্রশ্বাস নিতে কিছুটা সুবিধা হচ্ছে। পাশাপাশি আরও নানারকম পরীক্ষা-নিরীক্ষা চলছে।

তার জ্যেষ্ঠ পুত্র জাতীয় প্রেস ক্লাবে অবস্থিত সাংবাদিকেদের মাতৃসংগঠন সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য, বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড ও মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ সংগঠন দ্বয়ের সভাপতি ও সরকারি তালিকাভুক্ত জতীয় দৈনিক মাতৃভূমির খবরের নিউজ এডিটর বাদল চৌধুরী মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, সমাজ সেবায় তার অবদানের জন্য বিশিষ্ট সমাজ সেবিকা ও সাদা মনের মানুষ এবং মহীয়সী নারী নানা শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রচারিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park