।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ০৬ এপ্রিল ২০২৫ (দৈরাস):
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শাহ আলম (৬৫) নামে এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুল গ্রামের রাস্তার পাশে মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অটোরিকশা চালক শাহ আলম ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বারহা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুল গ্রামের রাস্তার পাশে মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ থানায় নিয়ে আসে।
আরও জানা যায়, অটোরিকশা চালক শাহ আলম প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে গত (০২ এপ্রিল) বুধবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে নবাবগঞ্জ থানায় একটি জিডি দাখিল করে।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম বলেন, খারশুল গ্রামের রাস্তার পাশে একটি মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেলে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা অটোরিকশাটি নিয়ে চালককে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে এ স্থানে ফেলে রেখে গেছে।
তিনি আরও বলেন, ২ এপ্রিল থেকে অটোরিকশা চালক শাহ আলম নিখোঁজ ছিল। এবিষয়ে নবাবগঞ্জ থানায় নিখোঁজ একটি জিডি থাকায় সে থানায় মামলা দায়ের হবে।