1. admin@weeklyprekkhapot.com : admin :
মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৫৪ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৫৪

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৭ বার পঠিত

ঢাকা, ০৫ এপ্রিল ২০২৫ (দৈরাস):
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে। দুর্যোগে বিপর্যস্ত দেশটিকে সাহায্য করতে বিশ্বকে নতুন করে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার।

ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার (০৫ এপ্রিল) মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়েছে, ২৮ মার্চের ভূমিকম্পে দেশজুড়ে অনেক ভবন ভেঙে পড়েছে এবং অবকাঠামো ধ্বংস হয়েছে। এর ফলে ৩ হাজার ৩৫৪ জন নিহত এবং ৪ হাজার ৫০৮ জন আহত হয়েছেন। আরও ২২০ জন নিখোঁজ রয়েছেন।

দুর্যোগের এক সপ্তাহের বেশি সময় পরেও দেশটিতে এখনো অনেক মানুষ আশ্রয়হীন। ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়া অথবা আরও ধসের আশঙ্কায় অনেকেই বাইরে ঘুমাতে বাধ্য হচ্ছেন।

জাতিসংঘ অনুমান করছে, ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে দেশটির ৩০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন, যা গত চার বছর ধরে চলা গৃহযুদ্ধে সৃষ্ট চ্যালেঞ্জগুলোকে আরও জটিল করে তুলেছে।

টম ফ্লেচার শনিবার মিয়ানমারের মান্দালয় শহরে ক্ষতিগ্রস্তদের পরিদর্শন করেছেন। শহরটি ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি স্থানে অবস্থিত।

টম ফ্লেচার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ। বিশ্বকে অবশ্যই মিয়ানমারের জনগণের পাশে দাঁড়াতে হবে।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park