1. admin@weeklyprekkhapot.com : admin :
আশাশুনিতে অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আশাশুনিতে অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৯ বার পঠিত

।। শাহিন বিশ্বাস ।।
খুলনা, ০২ এপ্রিল ২০২৫ (দৈরাস):

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে অতিরিক্ত মদ্যপানের কারণে দুইজনের মৃত্যু এবং আরও সাতজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের রাতে কাদাকাটি ইউনিয়নের মুকামখালি সুইজগেট সংলগ্ন শ্মশানঘাট এলাকায় কয়েকটি গ্রামের বন্ধুদের একটি আড্ডা বসে। রাত ৯টার দিকে তারা মদ্যপান করলে সবাই একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন।

ভোররাতে টিটু খা (৩৫), পিতা জাফর খা, নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। অপরদিকে নাজমুল গাজী, পিতা সোহরাব গাজী, আশঙ্কাজনক অবস্থায় আশাশুনি হাসপাতালে ভর্তি হলে সেখানেই তার মৃত্যু হয়।

অন্যরা গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ, সংগ্রাম মেডিকেল ও খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে রয়েছেন নাসির উদ্দিন (পিতা আজিজুল গাজী), ইকবাল (মাতা মর্জিনা), রবিউল ইসলাম (পিতা আজিবার), ইমরান (পিতা কুদ্দুস), তুহিন (পিতা তোহিদ গাজী), ফারুক (পিতা সাঈদ), লিফটান (মাতা ফাতেমা), আজিম (পিতা মজিদ শেখ) এবং নাজমুল (পিতা আনিস মোড়ল)।

এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের চিকিৎসা চলছিল এবং তারা সুস্থ হওয়ার পথে রয়েছেন বলে জানা গেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park