1. admin@weeklyprekkhapot.com : admin :
বাংলাদেশে গণতান্ত্রিক-ব্যবস্থা সুরক্ষায় সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবে : উপদেষ্টা মাহফুজ আলম - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বাংলাদেশে গণতান্ত্রিক-ব্যবস্থা সুরক্ষায় সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবে : উপদেষ্টা মাহফুজ আলম

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৪ বার পঠিত

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ০২ এপ্রিল ২০২৫ (দৈরাস):

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক-ব্যবস্থা সুরক্ষায় সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবে।

বুধবার (০২ এপ্রিল) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, শহিদদের ঋণ কখনো শোধ করা যাবে না। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে শহিদদের আত্মত্যাগের কথা মনে রাখা উচিত।

মাহফুজ আলম বলেন, শহিদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকার কাজ করছে। শহিদ পরিবার যাতে স্বজন হারানোর বিচার পান, সেজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শহিদদের চেতনানির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা শহিদ ও আহতদের আত্মত্যাগের চেতনা ধারণ করার জন্য বাংলাদেশের জনগণ বিশেষ করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে কোনো ধরনের উগ্রপন্থা যাতে মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সরকার কাজ করছে। আর কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার হার্ডলাইনে যাবে।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার অংশীজনের সঙ্গে আলোচনা করে গণমাধ্যমে গুণগত সংস্কারের উদ্যোগ নেবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park