1. admin@weeklyprekkhapot.com : admin :
ইসরাইলি হামলায় শিশুসহ ৮ জন নিহত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ইসরাইলি হামলায় শিশুসহ ৮ জন নিহত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৮ বার পঠিত

ঢাকা, ৩০ মার্চ ২০২৫ (দৈরাস):
গাজায় বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল একটি বাড়ি এবং তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় পাঁচ শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে।গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রোববার এ কথা জানিয়েছে।

ফিলিস্তিনিদেরঈদ উদযাপনের প্রথম দিনে ইসরাইল এ হামলা চালায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘খান ইউনুসে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি বাড়ি এবং তাঁবুতে ভোরের দিকে ইসরাইলি বিমান হামলার ফলে পাঁচ শিশুসহ আটজন শহীদ হয়েছেন।’

গাজা উপত্যকায় কয়েক সপ্তাহ ধরে অপেক্ষাকৃত শান্তি বজায় থাকা একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ১৮ মার্চ ভেঙে যায় যখন ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় বোমাবর্ষণ এবং স্থল আক্রমণ শুরু করে।

রোববারের বিমান হামলাটি এমন এক সময়ে চালানো হলো যখন মধ্যস্থতাকারী মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর করার এবং গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

শনিবার হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের উত্থাপিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবটি তাদের দল অনুমোদন করেছে এবং ইসরাইলকে এটি সমর্থন করার আহ্বান জানিয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় প্রস্তাবটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে ইসরাইল এর প্রতিক্রিয়ায় একটি পাল্টা প্রস্তাব জমা দিয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলী হামলার পর থেকে গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ২৭৭ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park