মোঃ হাবিবুর রহমান:
মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি, ২০২৪ ইং) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহম্মেদ। উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, অধ্যাপক শামসুল হক হাওলাদার, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাবুল, রাজদিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বাবু সুবীর চক্রবর্তী সহ আরো অনেকে।