1. admin@weeklyprekkhapot.com : admin :
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে : মস্কো - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে : মস্কো

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঢাকা, ২৬ মার্চ ২০২৫ (দৈরাস):
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রটি রাশিয়ান স্থাপনা এবং এর নিয়ন্ত্রণ ইউক্রেন বা অন্য কোনো দেশে হস্তান্তর করা অসম্ভব। মঙ্গলবার এমনটা জনিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও বলেছে, যৌথভাবে প্ল্যান্টটি পরিচালনা করাও গ্রহণযোগ্য নয় কারণ, তাহলে স্টেশনের পারমাণবিক নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত করা অসম্ভব হবে।

রুশ বার্তা সংস্থা ‘তাস’ এই খবর জানায়।

এতে বলা হয়েছে, জাপোরিঝিয়া অঞ্চলটিকে আংশিকভাবে রুশ বাহিনী নিয়ন্ত্রণ করে। ইউক্রেনের চারটি কেন্দ্রের মধ্যে এটি একটি, যা ইউক্রেনে মস্কোর আক্রমণের সাত মাস পরে গণভোটের ভিত্তিতে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা হয়। পরে প্রেসিডেন্ট ডিক্রি জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্টেশনটি রাশিয়ার সম্পত্তি হয়।

সেই সময় পশ্চিমা দেশগুলো গণভোটের ব্যাপক সমালোচনা করে।

আক্রমণের শুরুতে রুশ বাহিনী স্টেশনটি দখল করে নেয় এবং তারপর উভয় পক্ষই নিয়মিতভাবে একে অপরের বিরুদ্ধে স্টেশনটিতে হামলার অভিযোগ করে।

যদিও এই কেন্দ্রটি এখন বিদ্যুৎ উৎপাদন করে না, তবুও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা সেখানে পর্যবেক্ষক মোতায়েন করেছে।

ইউক্রেন অনেক দিন থেকেই স্টেশনটিকে তাদের কাছে ফিরিয়ে দেয়ার দাবি করে আসছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক ফোনালাপের সময় পরামর্শ দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় সহায়তা করতে পারে এবং এর নিয়ন্ত্রণও নেয়ার আগ্রহ প্রকাশ করেন।

জেলেনস্কি সে সময় বলেছিলেন, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক জনগণ। তবে তিনি আরো জানান, তিনি এবং ট্রাম্প স্টেশনে সম্ভাব্য মার্কিন বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park