।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ২৬ মার্চ ২০২৫ (দৈরাস):
প্রতি বছরের ন্যায় এবারও ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ‘অঙ্গিকার সংগঠন’র উদ্যোগে সিরাজদীখানে সহস্রাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ বিতরণ করেছে।
বুধবার (২৬ মার্চ) সেচ্ছাসেবী সামাজিক অঙ্গিকার সংগঠনটি উপজেলার রাজানগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় সহস্রাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
সংগঠনটির বর্তমান সাধারন সম্পাদক শাহ নেওয়াজ শান্ত বলেন, ‘একটি মহত উদ্দ্যেশকে সামনে নিয়ে ২০১২ সালে আমাদের এই সংগঠনটির পথচলা শুরু হয়। এখন পর্যন্ত সবার সহযোগীতায় সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে আসছি। আগামী দিনেও সবার সহযোগীতা নিয়ে আর্তমানতবার সেবায় কাজ করবে এই সংগঠন।
এসকল ঈদ সামগ্রীর মধ্যে ছিলো- চাল, মুসুরি ডাল, তৈল, আলু, পিঁয়াজ, সেমাই, দুধ, চিনি, খেজুর ও সাবান।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে উচ্ছসিত হতদরিদ্র পরিবারের সদস্যগণ।
বিতরণকালে উপস্থিত ছিলেন, শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোহাম্মদ তাজুল ইসলাম, অঙ্গীকার সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম সানু, আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ শান্ত, সহ সাধারণ সম্পাদক গোলাম মাওলা রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হান্নান শেখ, সমাজ কল্যান সম্পাদক আওলাদ হোসেন, ওমর ফারুক রিগেন, মান্নান বেপারী, ইলিয়াছ উদ্দিন, ইব্রাহিম খলিল, শামীম হোসেন প্রমুখ।