1. admin@weeklyprekkhapot.com : admin :
হার্টে রিং পরানো হয়েছে ক্রিকেটার তামিমের - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

হার্টে রিং পরানো হয়েছে ক্রিকেটার তামিমের

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৭ বার পঠিত

ঢাকা, ২৪ মার্চ ২০২৫ (দৈরাস):
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বাংলাদেশের ব্যাটার তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে সিসিইউতে আছেন তিনি।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শুরুর আগে বুকে ব্যথা অনুভব করেন তামিম। এরপর বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয় তাকে।

হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, তামিমের দু’বার হার্ট অ্যাটাক হয়েছে।

ডিপিএলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় তামিমের মোহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময় মোহামেডানের অধিনায়ক হিসেবে টসও করেছেন তামিম।

খেলা শুরুর আগে বুকে ব্যথা নিয়ে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয় তামিমকে।

আজ দুপুর ১২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৯তম বোর্ড সভা ছিল। তামিমের অসুস্থতায় সভা স্থগিত করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park