1. admin@weeklyprekkhapot.com : admin :
ট্রাম্পের চিঠি তার বক্তব্যের প্রতিফলন : ইরান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ট্রাম্পের চিঠি তার বক্তব্যের প্রতিফলন : ইরান

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৭ বার পঠিত

ঢাকা, ১৭ মার্চ ২০২৫ (দৈরাস):
সোমবার ইরান জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তারা একটি চিঠি পেয়েছে। চিঠিতে ট্রাম্প ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প চিঠিতে তার প্রকাশ্য বক্তব্যের প্রতিধ্বনি করেছেন।

বিষয়টি নিয়ে ‘মূল্যায়ন সম্পন্ন হলে’ যথাযথ চ্যানেলের মাধ্যমে ইরান প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তেহরানে এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাকাই বলেন, ‘চিঠির বিষয়বস্তু ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের সঙ্গে বেশি অমিল নেই। তিনি আলোচনার একই বিষয়গুলো পুনরাবৃত্তি করেছেন। মূল্যায়ন সম্পন্ন হওয়ার পর যথাযথ চ্যানেলের মাধ্যমে আমাদের প্রতিক্রিয়া জানানো হবে।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উদ্দেশ্যে লেখা চিঠিটি গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র কূটনীতিক আনোয়ার গারগাশের মাধ্যমে তেহরানে পাঠানো হয়।

একই দিনে খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব উড়িয়ে দেন। তিনি বলেন, প্রস্তাবিত সমঝোতা ইরানের ওপর ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না’, বরং ‘নিষেধাজ্ঞাকে আরো কঠোর করবে’।

জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে এসে ট্রাম্প ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ‘সর্বোচ্চ চাপ’ পুনর্বহাল করেছেন, যা তার প্রথম মেয়াদে গৃহীত পদ্ধতির প্রতিফলন।

মার্কিন দৃষ্টিভঙ্গির লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক বোমার অধিকারী হওয়া থেকে বিরত রাখা। ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের এই চাওয়া সব সময় প্রত্যাখ্যান করে আসছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park