1. admin@weeklyprekkhapot.com : admin :
নব নির্বাচিত সভাপতির সাথে সিরাজদিখান পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময় - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নব নির্বাচিত সভাপতির সাথে সিরাজদিখান পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময়

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৭ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ১৭ মার্চ ২০২৫ (দৈরাস):

মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের নব নির্বাচিত সভাপতি হামিদুল ইসলাম লিংকনের সাথে মতবিনিময় করেছে সিরাজদিখান উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।

সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় সিরাজদিখান পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নূর আমিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি হামিদুল ইসলাম লিংকন।

মতবিনিময়কালে সভাপতি হামিদুল ইসলাম লিংকন মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উন্নয়ন, সেবা বৃদ্ধির পরিকল্পনা, সদস্যদের কল্যাণ এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সভায় সদস্যদের মতামত গ্রহণ এবং সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। এতে পল্লী বিদ্যুৎ সমিতির সেবা কার্যক্রমের মানোন্নয়ন এবং সদস্যদের সন্তুষ্টি বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোষাধ্যক্ষ নাছির উদ্দীন, সিরাজদিখান উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাইদুল মুরসালিন, জুনিয়র ইঞ্জিনিয়ার সামিয়া জাহান রক্তি, এনফোর্সমেন্ট কোর্ডিনেটর কামরুজ্জামান, বিলিং সুপারভাইজার সাহিদা আক্তারসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park