।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ১৬ মার্চ ২০২৫ (দৈরাস):
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কর্মরত সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে রোববার (১৬ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ পুরাতন সভাকক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. ওয়াসিম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মুন্সীগঞ্জ-১ আসনের প্রার্থী অধ্যক্ষ এ.কে.এম ফকরুদ্দীন রাজী।
বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যান পেডারেশনের সভাপতি খিজির আব্দুল ছালাম।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য মো. মহিউদ্দিন মুরাদী, রশুনিযা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির আব্দুল আলী ও উপজেলায় কর্মরত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা মাহে রমজানের পবিত্রতা তুলে ধরে আলোচনা করেন।
মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ এ.কে.এম ফকরুদ্দীন রাজী বলেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সাংবাদিকরা তাদের কলম ধরেছিল,তাই অনেকেই জীবন দিয়েছিল। অনেকে কারাবরণ করেছিল। তাদের অবদানকে অস্বীকার করার উপায় নেই। আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের কর্মকান্ড তুলে ধরবেন এবং আমাদের গঠনমূলক সমালোচনা করবেন। পরে মুসলিম উম্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করা হয়।