1. admin@weeklyprekkhapot.com : admin :
বাগেরহাটে ২৮ কেজি হরিণের মাংস জব্দ, আটক-১ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বাগেরহাটে ২৮ কেজি হরিণের মাংস জব্দ, আটক-১

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৫ বার পঠিত

বাগেরহাট, ১৪ মার্চ ২০২৫ (দৈরাস):
জেলার মোংলা উপজেলায় সুন্দরবনের নলিয়ানে ২৮ কেজি হরিণের মাংস জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

হরিণ শিকারের দায়ে আটককৃত মো. ইয়াসিন গাজি (২৭) খুলনা জেলার দাকোপ উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২৮ কেজি হরিণের মাংস-সহ এক ব্যক্তিকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিস এর নিকট হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park