1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজগঞ্জে অসুস্থ সাংবাদিকদের অনুদান ও মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজগঞ্জে অসুস্থ সাংবাদিকদের অনুদান ও মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩০ বার পঠিত

সিরাজগঞ্জ, ১৪ মার্চ ২০২৫ (দৈরাস):
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষে সিরাজগঞ্জ জেলার দুইজন অসুস্থ সাংবাদিককে সুচিকিৎসার জন্য অনুদান ও একজন প্রয়াত সাংবাদিকদের মেধাবী সন্তানকে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) সিরাজগঞ্জ প্রেস ক্লাব ভবনে উক্ত অনুদান ও শিক্ষা বৃত্তির চেক প্রদান করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

এ সময় তিনি বলেন, ‘সাংবাদিকগণ জাতির দর্পণ। সারাদেশে সাংবাদিকরা বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে, অনেক সাংবাদিকের বেতন বোনাসও নেই। সাংবাদিকদের মেধাবী সন্তানদের জন্য কল্যাণ ট্রাস্টের এই ক্ষুদ্র প্রয়াস। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রথমবারের মতো শিক্ষা বৃত্তি চালু করেছে, ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। অসুস্থ সাংবাদিকের সুচিকিৎসার জন্য অনুদান দেওয়াও অব্যাহত থাকবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা ৮০ শতাংশ মার্ক অর্জনের ভিত্তিতে পরবর্তী বছরেও শিক্ষা বৃত্তির আওতায় থাকবে, সেক্ষেত্রে ৮০ শতাংশ মার্ক অর্জনের প্রমাণপত্র দাখিল করতে হবে। শিক্ষা বৃত্তি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্সসহ সব ক্যাটাগরিতে চালু থাকবে। ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সারাদেশে ৩০৫ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

চিকিৎসার জন্য সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি শরিফ আহমেদ ইন্নাকে ৪০ হাজার টাকা ও প্রবীণ সাংবাদিক দৈনিক চাঁদতারা পত্রিকার সম্পাদক মো. আক্তারুজ্জামান বাবলুকে ৪০ হাজার টাকা এবং প্রয়াত সাংবাদিক সুকান্ত সেনের অনার্স পড়ুয়া মেধাবী মেয়ে সুস্মিতা সেনকে ২৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া নয়জন সাংবাদিককে ঈদের সামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক মো. রহমত আলী, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি শফিক শাহীদ, প্রয়াত সাংবাদিক সুকান্ত সেনের সহধর্মিণী স্বপ্না সেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park