1. admin@weeklyprekkhapot.com : admin :
৩-৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে মেন্ডি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

৩-৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে মেন্ডি

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঢাকা, ১৪ মার্চ ২০২৫ (দৈরাস):
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ৩ থেকে ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ফারল্যান্ড মেন্ডি।
ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ খবর জানিয়েছে রিয়াল মাদ্রিদ।

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ফরাসি ডিফেন্ডার মেন্ডি।

বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘রিয়াল চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় মেন্ডির বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ইনজুরি ধরা পড়েছে।’

ইনজুরির কারণে রিয়ালের হয়ে পরের চার ম্যাচে খেলতে পারবেন না মেন্ডি। আগামী শনিবার লা লিগায় ভিয়ারিয়াল ও ২৯ মার্চ লেগানেস, ১ এপ্রিল কোপা দেল’রের ফিরতি লেগে রিয়াল সোসিয়েদাদ ও ৫ এপ্রিল লা-লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সম্ভাবনা নেই মেন্ডির।

৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল। ঐ ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরতে পারেন মেন্ডি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park