1. admin@weeklyprekkhapot.com : admin :
কানাডার প্রধানমন্ত্রী হিসেবে ট্রুডোর স্থলাভিষিক্ত হতে পারেন সাবেক কেন্দ্রীয় ব্যাংকার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে ট্রুডোর স্থলাভিষিক্ত হতে পারেন সাবেক কেন্দ্রীয় ব্যাংকার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৮ বার পঠিত
কানাডার প্রধানমন্ত্রী হিসেবে ট্রুডোর স্থলাভিষিক্ত হতে পারেন সাবেক কেন্দ্রীয় ব্যাংকার

ঢাকা, ৯ মার্চ ২০২৫ (দৈরাস):
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির সম্মুখীন হওয়ার পর কানাডার লিবারেল পার্টি রোববার সাবেক কেন্দ্রীয় ব্যাংকার নবীন রাজনীতিক মার্ক কার্নিকে পরবর্তী নেতা হিসেবে বেছে নিতে প্রস্তুত বলে মনে করা হচ্ছে।

অটোয়া থেকে এএফপি এ খবর জানিয়েছে।

কানাডার কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি ইংল্যন্ডের কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালন করেছেন তিনি। দায়িত্ব পালনকালে তিনি সফলতার সঙ্গে অর্থনৈতিক নানা সংকট মোকাবিলা করেছেন।

কার্নি রোববার প্রায় চার লাখ দলীয় সদস্যের ভোটের ফলাফল ঘোষণার পর নতুন লিবারেল নেতা হিসেবে মনোনীত হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী ট্রুডোর সাবেক উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ২০১৫ সালে প্রথম নির্বাচিত লিবারেল সরকারের বেশ কয়েকটি সিনিয়র মন্ত্রিসভা পদে অধিষ্ঠিত ছিলেন।

কার্নি ট্রুডোর মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যের সমর্থনসহ ব্যাপক সমর্থন পেয়েছেন। ট্রুডোর জনপ্রিয়তায় ভাটা পড়ায় ক্রিস্টিয়া পিছিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

ভোটে যিনি জিতবেন তিনিই ট্রুডোর কাছ থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।

তবে সেক্ষেত্রে শিগগির একটি সাধারণ নির্বাচনের সম্মুখীন হতে হবে। নির্বাচনে বর্তমান জরিপগুলোয় প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি জয়ের জন্য পছন্দের তালিকায় কিছুটা এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট বারবার কানাডাকে সংযুক্ত করার কথা বলেছেন এবং কানাডিয়ান অর্থনীতির প্রাণশক্তি দ্বিপক্ষীয় বাণিজ্যকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছেন।

কার্নি ও ফ্রিল্যান্ড উভয়ই নিজেদেরকে কানাডাকে রক্ষা করার জন্য উপযুক্ত বলে মনে করছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park