মোঃ হাবিবুর রহমান:
মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেস ক্লাবের আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি, ২০২৪ ইং) বিকালে প্রেস ক্লাবের হলরুমে ৭০ জন দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ।
প্রেস ক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সদস্য মো. মস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাবেক সভাপতি শামসুজ্জামান পনির ও ইমতিয়াজ উদ্দিন বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের, সাংগঠনিক সম্পাদক ইসমাইল খন্দকার, কোষাধ্যক্ষ রিয়াজ মাহমুদ মান্নান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আজিম হাওলাদার, সদস্য আব্দুল্লাহ আল মাসুদ, মো. হাবিবুর রহমান, সালাউদ্দিন সালমান, আরিফ হোসেন হারিস, ইব্রাহীম হাওলাদার, গোলাম মোস্তাফা, মিজানুর রহমান, সাংবাদিক আলী আহাম্মদ চৌধুরী প্রমুখ।