1. admin@weeklyprekkhapot.com : admin :
সাতক্ষীরায় মৎস্যঘেরের ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাতক্ষীরায় মৎস্যঘেরের ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৯ বার পঠিত
সাতক্ষীরায় মৎস্যঘেরের ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধা

খুলনা, ৮ মার্চ ২০২৫ (দৈরাস):
সাতক্ষীরায় মৎস্যঘেরের ধানক্ষেত থেকে আব্দুর রহমান (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় আয়ুব আলীর মৎস্যঘের সংলগ্ন ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান তালতলা গ্রামের মৃত বাবর আলী গাজীর পুত্র। তিনি পাশের অহিদের মৎস্যঘেরের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা ও নিহতের পরিবার জানান, আব্দুর রহমান আয়ুব আলীর মৎস্যঘেরের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও তিনি ঘের পাহারা দিতে যান। সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park