1. admin@weeklyprekkhapot.com : admin :
পাটে রপ্তানির ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে যা কাঙ্খিত নয় : উপদেষ্টা শেখ বশিরউদ্দীন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পাটে রপ্তানির ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে যা কাঙ্খিত নয় : উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৬ বার পঠিত
পাটে রপ্তানির ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে যা কাঙ্খিত নয় : উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ৬ মার্চ ২০২৫ (দৈরাস):

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘পাটে রপ্তানির ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে যা কাঙ্খিত নয়। পাটের রফতানি আয়ের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে আসেন তার জন্য যা প্রয়োজনীয় তার সবই করবো। পাঁচ বিলিয়ন না হলেও দুই বিলিয়ন ডলারে যেতে হলে কি করা লাগবে কোথায় বিনিয়োগ করতে হবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি করবো। পাটের হারানো ঐতিহ্য ফেরাতে সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তেজগাঁওস্থ মনিপুরীপাড়া জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) ‘জাতীয় পাট দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে পাট অধিদপ্তর আয়োজিত পাঁচ দিনব্যাপী (৬ মার্চ-১০ মার্চ) বহুমুখী পাটপণ্য মেলা ও ১৫ দিনব্যাপী (১১ মার্চ-২৫ মার্চ) তাঁতবস্ত্র মেলার উদ্বোধনকালে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও বলেন, ‘এখানে কৃষকদের বীজ, সার, পাট পঁচন প্রক্রিয়া সহজীকরন , গুণগত মান উন্নয়নে সহায়তায় ৩৫৪ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে কাজ করছি।

তাছাড়া শিল্প সহায়তার বিভিন্ন প্রনোদনামূলক কার্যক্রম করা হয় তা নীতি সহায়তায় মন্ত্রণালয়ের কাজ করে যাচ্ছে। বিশেষত, জেপিডিসি’র মাধ্যমে এক হাজারের অধিক উদ্যোক্তা তৈরি হয়েছে, এই উদ্যোক্তাদের সহায়তায় কাজ করছি। এখানে (জেডিপিসি’তে) একটি বিক্রয়কেন্দ্র করেছি, পাট পণ্যের সমাহার যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করা হয়েছে।’

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও বলেন, ‘আমরা দেখেছি, কোভিড পরবর্তীতে পাট শিল্পপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল এবং আমরা বিলিয়ন ডলার অতিক্রম করেছিলাম। কাঁচাপাটের বাজারে যে একটা অনিয়ন্ত্রিত মূল্য সৃষ্টি হল, দুই হাজার টাকার পাট ৭০০০ টাকা হলো। ফলশ্রুতিতে আন্তর্জাতিক ক্রেতা সমূহ আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করে এবং এই সরে যাওয়ার ফলস্বরূপ শিল্প উদ্যোক্তা এই সমস্যা গত দুই তিন বছর ধরে ভোগ করে আসছেন এর একটা পরিত্রাণ দরকার।’

অনুষ্ঠানের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ তার সংক্ষিপ্ত বক্তব্যে পাটের ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সুবিধা কমসহ এ খাতে অন্যান্য সমস্যাগুলোর কথা তুলে ধরেন।

উদ্বোধনের পর উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলাপ্রাঙ্গণ পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- পাট অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিন্নাত আরা, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী, রেশম বোর্ড পরিচালক এম এ মান্নান, প্রাক্তন অতিরিক্ত সচিব বিমল চন্দ্র রায়, জুট স্পিনার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত পরিচালক তাপস প্রামাণিক, বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতি. সচিব এএনএম মঈনুল ইসলাম, অতি. সচিব সুব্রত শিকদারসহ মন্ত্রণালয়ের অধীনস্হ দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park