1. admin@weeklyprekkhapot.com : admin :
তালার ৩ ইউনিয়নে মুক্তি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

তালার ৩ ইউনিয়নে মুক্তি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৯ বার পঠিত
তালার ৩ ইউনিয়নে মুক্তি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

খুলনা, ৪ মার্চ ২০২৫ (দৈরাস):
সাতক্ষীরার তালা উপজেলার তিনটি ইউনিয়নের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩ টায় দলুয়া হাইস্কুল মাঠে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আওতায় খলিষখালী ইউনিয়নে ১৮০ জন, খেশরা ইউনিয়নে ৪৩০ জন এবং নগরঘাটা ইউনিয়নে ৫৫১ জন—মোট ১১৬৭ জন উপকারভোগীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বক্তৃব্যে বলেন, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশা লাঘবে আমাদের এই প্রচেষ্টা। ভবিষ্যতেও আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিশেষ অথির বক্তব্য রাখেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর জোশেফ মন্ডল, মিল কর্মকতা কানিজ ফাতেমা, সুনন্দা ভদ্র, ম্যানেজার আশসাফুল ইসলাম, দৈনিক নিরপেক্ষ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি শাহিন আলম, সমাজ সেবক মেহেদী হাসান প্রমুখ।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খাদ্য বিতরণ কার্যক্রমে সহায়তা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park