1. admin@weeklyprekkhapot.com : admin :
বৈরি আবহাওয়ায় কৃষকের সাথে মাঠে জয়পুরহাট কৃষি বিভাগ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বৈরি আবহাওয়ায় কৃষকের সাথে মাঠে জয়পুরহাট কৃষি বিভাগ

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১৯৭ বার পঠিত
বৈরি আবহাওয়ায় কৃষকের সাথে মাঠে জয়পুরহাট কৃষি বিভাগ

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
চলমান শৈতপ্রবাহে জয়পুরহাট জেলায় জনজীবনে যেমন প্রভাব পরেছে। তেমনি প্রভাব পরেছে কৃষির উপর। এমন কি এবার জয়পুরহাট জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
এই তিব্র শীতে যেখানে মানুষজন ঘর থেকেই বের হচ্ছে না, কৃষি বিভাগ তখন কৃষকের মাঠের সরিষা, আলু, বোরো বীজতলাসহ অন্যান্য ফসল রক্ষার জন্য তাদের মাঠে মাঠে ঘুরে বিভিন্ন পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করছেন।
সদর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বিশাল মাঠে আলু ও সরিষাফুলে ভরা।
বিশেষ করে ভাদসা ইউনিয়নের হরিপুর ব্লকের মালয়পুর গ্রামের সরেজমিনে দেখা যায় অত্র ব্লকের উপসহকারী কৃষি অফিসার, ইনসান আলী প্রায় ২৫-৩০ জন কৃষক নিয়ে সরিষার মাঠে গিয়ে উঠান বৈঠক করছেন। উপস্থিত কৃষক রেজাউল করিম, কুদ্দুস, কালাম,মিঠু,
হামিদুলসহ আরো অনেকে জানান ইনসান আলী প্রতিদিন বিভিন্ন মাঠে গিয়ে বিভিন্নভাবে পরামর্শ প্রদান করছেন।
উপসহকরী কৃষি অফিসার ইনসান জানান সরিষা, আলু, গম, ভূট্রা, বোরো বীজতলাসহ অন্যান্য ফসলের লক্ষমাত্রা অর্জিত হয়েছে। তিনি আরও বলেন ফলনমাত্রা অর্জনে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন।
এবিষয়ে উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান বলেন, চলমান আবহাওয়ায় কৃষকদের আলু, সরিষা, বোরো বীজতলা, পেঁয়াজ, ভূট্রাসহ অন্যান্ন শাকসবজি ফসলের কোন ক্ষয়ক্ষতি কিংবা ফলনে যেন কোন ব্যাঘাত না ঘটে সেজন্য আমরা নিয়মিত মাঠ পরিদর্শন, উঠান বৈঠক, লিফলেট বিতরণ করতেছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park