1. admin@weeklyprekkhapot.com : admin :
ভূমিসেবা ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে : ভূমিমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভূমিসেবা ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
ভূমিসেবা ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, সরকার ভূমি সেবা সহজীকরণের পাশাপাশি ভূমিসেবা ব্যবস্থার সাইবার নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি, ২০২৪ ইং) রাজধানীর ভূমি ভবনের ২য় তলায় অবস্থিত সভাকক্ষে ভূমি মন্ত্রণালয়ের প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন মন্ত্রী।
ভূমি সচিব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ সহ ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ জিয়াউদ্দীন আহমেদ, সকল প্রকল্পের প্রকল্প পরিচালকবৃন্দ এবং মন্ত্রণালয় ও প্রকল্পের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা.
প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের আওতায় ভূমি সেবার ডিজিটালাইজেশন হচ্ছে উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, ভূমি লেনদেনসহ ভূমি সংশ্লিষ্ট অসংখ্য কাজ নিয়মিত পরিচালিত হচ্ছে। এসব ভূমি সেবা নির্বিঘ্নে দিতে হলে ভূমি সেবা কাঠামোর নিশ্ছিদ্র সাইবার নিরাপত্তা অপরিহার্য। মন্ত্রী স্পর্শকাতর তথ্য সুরক্ষা এবং ভূমি সেবা অবকাঠামোর প্রতি নাগরিকদের আস্থা সমুন্নত রাখতে একটি শক্তিশালী ও সহনশীল সাইবার নিরাপত্তা কাঠামোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
“সরকার সব ডিজিটাল সেবায় সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং ভূমি সেবাও এর ব্যতিক্রম নয়। রাষ্ট্রীয় স্পর্শকাতর তথ্যের নিরাপত্তা, নাগরিকদের সম্পত্তি সম্পর্কিত তথ্য এবং সম্পত্তি লেনদেন সম্পর্কিত তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার বিষয়টি মাথায় রেখে আমাদের কাজ করতে হবে।” – এই সময় মন্ত্রী বলেন।
ভূমি সেবা কাঠামোর সাইবার নিরাপত্তায় ভূমি মন্ত্রণালয় কর্তৃক ইতোমধ্যে গৃহীত কিছু উদ্যোগ যেমন- নিয়মিত ল্যান্ড সার্ভিস সাইটের দুর্বলতা পরীক্ষা (ভালনেরাবিলিটি টেস্ট), সাইবার বিশেষজ্ঞ নিয়োগ এবং ভূমি সেবা ব্যবস্থা অবকাঠামোর একটি সমন্বিত আইসিটি নিরাপত্তা নির্দেশিকা (Comprehensive ICT Guideline) প্রণয়নের বিষয়ে সন্তোষ প্রকাশ করে ভূমিমন্ত্রী বলেন, ‘প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে সাথে ভূমিসেবা ব্যবস্থার সাইবার সিকিউরিটি ব্যবস্থাকে এমনভাবে শক্তিশালী করার ব্যবস্থা নিতে হবে যাতে সর্বাধুনিক ও নির্ভরযোগ্য সাইবার সিকিউরিটি সিস্টেম সহজে ইন্টিগ্রেট (সংহত) করা যায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park